যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া অংশে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া রিজিট (ঢালাই) কাজ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এক পাশ খুঁড়ে রাখায় ব্যস্ত এই সড়কের বাকি অংশ দিয়ে কোনোমতে চলছে যানবাহন। স্থানীয়দের মতে, এখনই এখানে নিয়মিত যানজট লেগে থাকছে, যা ঈদের সময় কয়েক গুণ তীব্রতর হতে পারে।
যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছয় লেনে উন্নীত করার মেগা প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
যশোরের সব রাস্তা খারাপ নয়—এমন আশার কথা শুনিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তাদের তথ্যমতে, যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা এবং যশোর-নড়াইল মহাসড়কে কোনো বড় খানাখন্দ বা সংস্কার কাজ নেই। ফলে এই রুটগুলোতে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন,
বসুন্দিয়া অংশের ঢালাই কাজ ঈদের আগে শেষ করা সম্ভব নয়। ফলে যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট হবেই, এটা আমরা বুঝতে পারছি। তবে অন্য আঞ্চলিক মহাসড়কগুলোতে যানজট হবে না বলে আমরা আশা করছি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন