মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়

দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গোপালগঞ্জ জেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে আমি উৎসর্গিত। জেলা পরিষদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে আমি বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও উন্নত গোপালগঞ্জ বিনির্মাণে আমি কাজ করে যাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, শরীফ রফিকুজ্জামানের অভিজ্ঞ নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।

সংবর্ধনা সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে তাকে অভিনন্দন জানান। তারা বিশ্বাস করেন, তার সুযোগ্য নেতৃত্বে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে তাদের কর্মস্থলে আন্তরিকভাবে স্বাগত জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গোপালগঞ্জ জেলার উন্নয়ন এবং জনগণের কল্যাণে আমি উৎসর্গিত। জেলা পরিষদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে আমি বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও উন্নত গোপালগঞ্জ বিনির্মাণে আমি কাজ করে যাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, শরীফ রফিকুজ্জামানের অভিজ্ঞ নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।

সংবর্ধনা সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে তাকে অভিনন্দন জানান। তারা বিশ্বাস করেন, তার সুযোগ্য নেতৃত্বে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত প্রশাসককে তাদের কর্মস্থলে আন্তরিকভাবে স্বাগত জানান।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো