মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬

দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী

আজ ভিয়েতনাম পরীক্ষা: কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লড়বে দুই দল। র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনাম ১০৮ নম্বরে থাকলেও তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আমাদের বিশ্বাস আছে যে ভিয়েতনামের মতো ওপরের সারির দলের সঙ্গে আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারব।

বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচটিকে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে অফিসিয়াল ম্যাচ। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা শক্তি, তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে।

ভিয়েতনাম দলে এবার যোগ হয়েছেন সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো শক্তিশালী ফুটবলার। প্রতিপক্ষের এই নতুন শক্তি নিয়ে সতর্ক কাবরেরা। তিনি একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেন, ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতিতে ভিয়েতনামের লাইনআপ এখন অত্যন্ত শক্তিশালী। আমরা তাদের সেরা একাদশের মোকাবিলা করতেই মুখিয়ে আছি।

দলে নতুন যোগ দেওয়া হামজা চৌধুরীকে নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না কোচ। গতকাল বিকেলে দলে যোগ দেওয়া হামজা সম্পর্কে কাবরেরা জানান, হামজা ভালো আছে, তবে এখানকার আবহাওয়া এবং সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তাকে খেলানোর বিষয়টি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।

বিষয় : খেলা বাংলাদেশ ফুটবল জামাল ভূঁইয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আজ ভিয়েতনাম পরীক্ষা: কঠিন লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লড়বে দুই দল। র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনাম ১০৮ নম্বরে থাকলেও তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আমাদের বিশ্বাস আছে যে ভিয়েতনামের মতো ওপরের সারির দলের সঙ্গে আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারব।

বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচটিকে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে অফিসিয়াল ম্যাচ। ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা শক্তি, তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে।

ভিয়েতনাম দলে এবার যোগ হয়েছেন সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো শক্তিশালী ফুটবলার। প্রতিপক্ষের এই নতুন শক্তি নিয়ে সতর্ক কাবরেরা। তিনি একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেন, ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতিতে ভিয়েতনামের লাইনআপ এখন অত্যন্ত শক্তিশালী। আমরা তাদের সেরা একাদশের মোকাবিলা করতেই মুখিয়ে আছি।

দলে নতুন যোগ দেওয়া হামজা চৌধুরীকে নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না কোচ। গতকাল বিকেলে দলে যোগ দেওয়া হামজা সম্পর্কে কাবরেরা জানান, হামজা ভালো আছে, তবে এখানকার আবহাওয়া এবং সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তাকে খেলানোর বিষয়টি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো