মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আঙ্গিকে তৈরি হয়েছে কালজয়ী দেশাত্মবোধক গান একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের এই অমর সৃষ্টিটি নতুন করে সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী।
নতুন এই আয়োজনে মূল শিল্পী সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, জোহাদ রেজা চৌধুরী ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের সঙ্গে গানটিতে কোরাস গেয়েছে একঝাঁক শিশুশিল্পী। গ্রামীণফোন, গ্রে ঢাকা ও ফুলস্ক্রিন ফিল্মসের যৌথ উদ্যোগে নির্মিত এই গানটির ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার মাহমুদ ওশিণ।
গানটির ভিডিও নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিণ বলেন, সাবিনা ইয়াসমীনের কণ্ঠে এই গানটি সবসময়ই আমাদের স্বাধীনতার চেতনাকে গভীর করে। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটিকে নতুনভাবে উপস্থাপন করতে। এবারের ভিজ্যুয়ালে আমরা সব বয়সী দর্শককে যুক্ত করার চেষ্টা করেছি, বিশেষ করে শিশুদের। ছোটবেলা থেকেই তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ভিডিওটিতে নতুন প্রজন্মের শিশুশিল্পীদের অংশগ্রহণ গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। গ্রামীণ আবহ ও আধুনিক বাদ্যযন্ত্রের সংমিশ্রণে তৈরি এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নির্মাতাদের আশা, নতুন প্রজন্মের কাছে এই কালজয়ী গানটি আবারও দেশপ্রেমের নতুন অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন