মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং এই মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর এক অত্যন্ত মহিমামণ্ডিত ও বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যা মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, রমজান মাস হলো সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

সবাইকে মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করেন।’

তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে। উল্লেখ্য যে, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে দেশব্যাপী পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং এই মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর এক অত্যন্ত মহিমামণ্ডিত ও বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যা মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, রমজান মাস হলো সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

সবাইকে মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করেন।’

তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে। উল্লেখ্য যে, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে দেশব্যাপী পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো