ঈদুল ফিতরের ছুটি শেষে ধীরে ধীরে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীরা। তবে ছুটির রেশ কাটার আগেই সামনে আসছে আরেকটি লম্বা বিরতির সুযোগ। এপ্রিল মাসে মাত্র দুই দিনের ছুটি নিতে পারলেই মিলতে পারে টানা পাঁচ দিনের অবকাশ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) স্বাভাবিকভাবে অফিস-আদালত খোলা থাকবে।
তবে কেউ যদি এই দুই কর্মদিবসে ছুটি নিতে পারেন, তাহলে তার সঙ্গে যুক্ত হবে ১৭ ও ১৮ এপ্রিলের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একটানা পাঁচ দিনের ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে, সামান্য পরিকল্পনায় এপ্রিলেই আবারও লম্বা ছুটির স্বাদ নিতে পারবেন কর্মজীবীরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন