যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের কট্টরপন্থীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে—তেহরান কি পরমাণু বোমা তৈরি করবে, নাকি না। দেশটির এমন পরিস্থিতি ও কট্টরপন্থীদের অবস্থান সম্পর্কে দেশীয় কয়েকটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের পরমাণু নীতি নিয়ে বর্তমানে কট্টরপন্থীদের দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে।
পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে বলছে, ইরান পরমাণু বোমা তৈরি করতে চায় বা তা দ্রুত তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। তবে ইরান বারবার এই দাবিকে অস্বীকার করেছে। তারা দাবি করছে, ইসলামে পরমাণু অস্ত্র নিষিদ্ধ এবং খামেনি ফতোয়ায় তা তৈরি করা অনুমোদিত নয়। এছাড়া ইরান পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি)–এর সদস্য হওয়ায় নীতি পরিবর্তনের প্রশ্নও আসে না।
বর্তমানে, সূত্রগুলো বলছে, ইরানের সরকার কোনো পরিবর্তিত পরমাণু নীতি বা বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। তবে দেশের প্রভাবশালী কট্টরপন্থী ব্যক্তিরা এই নীতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এমন সময় আসে, যখন তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রায় শেষ পর্যায়ে ছিল। হামলার ফলে সমীকরণ বদলে গেছে, এবং দেশটির নীতিনির্ধারকরা ভাবছেন, পরমাণু বোমা না বানানো বা এনপিটিতে থাকা তাঁদের ক্ষমতাকে যথেষ্ট প্রভাবিত করছে না।
কট্টরপন্থীরা আগে এনপিটি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিতেন, কিন্তু এখন তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও প্রকাশ্যে জোরালোভাবে তুলে ধরছেন। আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ–এ বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, ইরানের উচিত দ্রুত এনপিটি থেকে নিজেদের প্রত্যাহার করা, তবে বেসামরিক পরমাণু কর্মসূচি আগের অবস্থায় বজায় রাখা।
নিরাপত্তাপ্রধান আলী লারিজানির ভাই ও কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাওয়াদ লারিজানি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, এনপিটি স্থগিত করা উচিত এবং এ চুক্তি কার্যকর কিনা তা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা প্রয়োজন। যদি প্রমাণ পাওয়া যায়, তবে পুনরায় এতে ফিরে আসা হবে, না হলে চুক্তিতে আর ফিরবেন না।
রক্ষণশীল ভাষ্যকার নাসের তোরাবির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের জনগণের দাবি হলো, “পরমাণু অস্ত্র তৈরি করতে আমাদের পদক্ষেপ নিতে হবে। নয়তো আমরা তা সংগ্রহ করব।”
যদিও আইআরজিসি ও কট্টরপন্থী নেতারা এই নীতি নিয়ে তর্ক করছেন, তবে দেশের অভ্যন্তরেও কতটা পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে মতভেদ রয়েছে। ইতিহাসে দেখা যায়, ইরান কখনোই এনপিটি থেকে বের হয়নি; বরং বারবার হুমকি হিসেবে এই বিষয়ে মন্তব্য করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পরমাণু, ব্যালিস্টিক এবং অন্যান্য বৈজ্ঞানিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে কত দ্রুত ইরান বোমা তৈরিতে সক্ষম হবে তা স্পষ্ট নয়। গত বছরের জুনেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের বিমান হামলা চালিয়েছিল। ইসরায়েল দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে ইরান পরমাণু বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে।
বিশ্লেষকরা মনে করেন, ইসলামি প্রজাতন্ত্র সরাসরি পরমাণু অস্ত্র তৈরিতে আগ্রহী হয়নি। তারা চাইছে শক্তিশালী পরমাণু সক্ষমতা রাখুক, যাতে প্রয়োজনে দ্রুত বোমা তৈরি করা সম্ভব হয়। আইআরজিসি ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা আগে সতর্ক করে জানিয়েছিলেন, শুধু দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে বোমা তৈরির পথ গ্রহণ করবে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই হুমকির ইঙ্গিত দেয়।
পরমাণু অস্ত্র ইসলামে নিষিদ্ধ, খামেনি ২০০০-এর দশকে এ বিষয়ে ফতোয়া জারি করেছিলেন। লিখিতভাবে প্রকাশ না হলেও ২০১৯ সালে তিনি পুনর্ব্যক্ত করেছিলেন। সূত্রের মতে, খামেনি ও আলী লারিজানির মৃত্যুর পর কট্টরপন্থীদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে গেছে। নতুন সর্বোচ্চ নেতা ও তাঁর ছেলে মোজতবা খামেনি ফতোয়াটি বাতিল না করা পর্যন্ত তা কার্যকর থাকবে।
সূত্রঃ রয়টার্স

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন