স্বাগতিক বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে শুভসূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল। বড় ব্যবধানে জয় নিয়ে তারা সিরিজে সমতা ফেরায়। আজকের ম্যাচে যে দল স্নায়ুচাপ ধরে রাখতে পারবে, শেষ হাসি তারাই হাসবে।
দুই দলের দ্বিপাক্ষিক লড়াইয়ের ইতিহাস বলছে, এখন পর্যন্ত ৬ বার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে ৫ বারই পাকিস্তান সিরিজ জিতেছে। অন্যদিকে, বাংলাদেশ জিতেছে ১ বার। আজ টাইগারের সামনে সুযোগ সেই পরিসংখ্যান কিছুটা উন্নত করে নিজেদের দ্বিতীয় সিরিজ জয় নিশ্চিত করার।
সিরিজ নির্ধারণী এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান একাদশে তিনটি পরিবর্তন এনেছে। আজ পাকিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। এছাড়া স্পিন আক্রমণে শক্তি বাড়াতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আবরার আহমেদকে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও হারিস রউফ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন