জ্বালানি তেলের মজুদ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প এবং গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ব্যাপক তদারকি অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবিরের নেত্বত্বে পরিচালিত এই অভিযানে জ্বালানি তেলের সংরক্ষণ, বিক্রয় পদ্ধতি এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল এবং গ্যাস সিলিন্ডার বিক্রয় করছেন, যা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম জননিরাপত্তা ও বাজার ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় তিনজন ব্যবসায়ীকে শনাক্ত করা হয়, যারা লাইসেন্সবিহীনভাবে এসব পণ্য বিক্রয় করছিলেন। তাদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং এলপিজি বিধিমালা, ২০০৪ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোট ১৬,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেলের সঠিক মজুদ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয় : মুকসুদপুরে অভিযান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন