মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

খাল খনন কর্মসূচি উদ্বোধনে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনরূদ্ধারের লক্ষ্যে বড় ধরনের কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরের মাধ্যমে তিনি দেশব্যাপী এই 'খাল খনন কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তর জনপদে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বাসে করে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলায় যাবেন। কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমেই সারা দেশে জলাশয় পুনর্খনন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

কাহারোলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরে আসবেন। সেখানে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের শেখ ফরিদপুর কবরস্থানে আগে থেকেই সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী। এরপর তিনি দিনাজপুর সার্কিট হাউস মাঠে স্থানীয়দের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সফর শেষে রাত ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেতে উদগ্রীব হয়ে আছেন তৃণমূলের নেতাকর্মীরা। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, এসএসএফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ সদস্য। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খাল খনন কর্মসূচি উদ্বোধনে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনরূদ্ধারের লক্ষ্যে বড় ধরনের কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরের মাধ্যমে তিনি দেশব্যাপী এই 'খাল খনন কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তর জনপদে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বাসে করে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলায় যাবেন। কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমেই সারা দেশে জলাশয় পুনর্খনন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

কাহারোলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরে আসবেন। সেখানে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের শেখ ফরিদপুর কবরস্থানে আগে থেকেই সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী। এরপর তিনি দিনাজপুর সার্কিট হাউস মাঠে স্থানীয়দের সঙ্গে ইফতারে অংশ নেবেন। সফর শেষে রাত ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেতে উদগ্রীব হয়ে আছেন তৃণমূলের নেতাকর্মীরা। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, এসএসএফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ সদস্য। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো