মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

মুকসুদপুর

সরকারি মুকসুদপুর কলেজে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দু’দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস (Annual Camp) ও দীক্ষা অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৩০ মার্চ বিকাল ৪টা ০০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিনের কার্যক্রমের মধ্যে ছিল ক্যাম্প স্থাপন, দলীয় কার্যক্রম এবং রাত ৮টা ০০ মিনিটে ‘ওন, ভিজিল ও আত্মশুদ্ধি’ পর্ব, যা রোভার স্কাউটদের মানসিক দৃঢ়তা ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ্বিতীয় দিন ৩১ মার্চ দুপুর ১২টা ০০ মিনিটে দীক্ষা কার্যক্রম শুরু হয়। এ পর্বে দুটি গ্রুপে মোট ১০ জন রোভার সহচরকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা রোভার স্কাউটের আদর্শ, শপথ ও নীতিমালার প্রতি অঙ্গীকারবদ্ধ হন। দুপুর ২টা ০০ মিনিটে সমাপনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। একই সঙ্গে নতুন রোভার ডেন কক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়, যা ভবিষ্যতে রোভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক জনাব এস. এম. ওয়ালিউর রহমান (উডব্যাজার)।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জনাব মোঃ এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব কবির উদ্দিন আহাম্মেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মাহাবুব হাসান মিয়া, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব সুশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব কুতুব উদ্দিন খান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জনাব মোঃ আরিফুল ইসলাম (সাবেক সম্পাদক) এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জনাব ফিরোজ মাহমুদ (সাবেক সম্পাদক)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-কর্মচারী এবং রোভার সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ছবি: সংগৃহীত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো