মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রোমো কোড ব্যবহার করে মিলবে বিশেষ সুবিধা

নভোএয়ারে সব রুটে ১৫ শতাংশ ছাড় : কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ

নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। ছবি: বিজ্ঞপ্তি

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এলো দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন নভোএয়ার। প্রতিষ্ঠানটি তাদের সব রুটের টিকেট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। গ্রীষ্মকালীন ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এই বিশেষ অফার দেওয়া হয়েছে।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীরা তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেট ক্রয়ের সময় ‘SUMMER 15’ প্রোমো কোডটি ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধাটি নভোএয়ারের সব অভ্যন্তরীণ রুটের জন্য প্রযোজ্য হবে।

এছাড়াও কিস্তিতে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ কক্সবাজার ভ্রমণকে সাশ্রয়ী করতে প্রতিষ্ঠানটি তিন দিন-দুই রাতের একটি বিশেষ প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের আওতায় সর্বনিম্ন মাত্র ২,৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ঘুরে আসা যাবে। উল্লেখ্য যে, ছয় মাসের কিস্তিতে মূল্য পরিশোধ করলে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা সুদের (Zero Interest) ঝামেলা থাকবে না।

প্যাকেজের অন্যান্য সুবিধাসমূহ: 

হোটেল সুবিধা: ভ্রমণকারীরা কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটিতে থাকার সুযোগ পাবেন। (হোটেল ভেদে প্যাকেজের মূল্য পরিবর্তিত হতে পারে)।

যা যা থাকছে: প্যাকেজের মধ্যে যাওয়া-আসার এয়ার টিকেট (ট্যাক্সসহ), হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়ার ট্রান্সফার সুবিধা অন্তর্ভুক্ত।

শর্তাবলী: এই অফারটি উপভোগ করতে কমপক্ষে দুই জনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আগ্রহী যাত্রীরা বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন www.flynovoair.com ঠিকানায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নভোএয়ারে সব রুটে ১৫ শতাংশ ছাড় : কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এলো দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন নভোএয়ার। প্রতিষ্ঠানটি তাদের সব রুটের টিকেট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। গ্রীষ্মকালীন ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এই বিশেষ অফার দেওয়া হয়েছে।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীরা তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেট ক্রয়ের সময় ‘SUMMER 15’ প্রোমো কোডটি ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধাটি নভোএয়ারের সব অভ্যন্তরীণ রুটের জন্য প্রযোজ্য হবে।

এছাড়াও কিস্তিতে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ কক্সবাজার ভ্রমণকে সাশ্রয়ী করতে প্রতিষ্ঠানটি তিন দিন-দুই রাতের একটি বিশেষ প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের আওতায় সর্বনিম্ন মাত্র ২,৩২৩ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ঘুরে আসা যাবে। উল্লেখ্য যে, ছয় মাসের কিস্তিতে মূল্য পরিশোধ করলে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা সুদের (Zero Interest) ঝামেলা থাকবে না।

প্যাকেজের অন্যান্য সুবিধাসমূহ: 

হোটেল সুবিধা: ভ্রমণকারীরা কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটিতে থাকার সুযোগ পাবেন। (হোটেল ভেদে প্যাকেজের মূল্য পরিবর্তিত হতে পারে)।

যা যা থাকছে: প্যাকেজের মধ্যে যাওয়া-আসার এয়ার টিকেট (ট্যাক্সসহ), হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়ার ট্রান্সফার সুবিধা অন্তর্ভুক্ত।

শর্তাবলী: এই অফারটি উপভোগ করতে কমপক্ষে দুই জনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। আগ্রহী যাত্রীরা বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন www.flynovoair.com ঠিকানায়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো