বইটির কেন্দ্রীয় চরিত্র বা যার উদ্দেশ্যে এই লেখাগুলো উৎসর্গ করা হয়েছে, সেই মাধবী আসলে কে? মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পাঠকদের এমন কৌতূহলী প্রশ্নের জবাবে আইনমন্ত্রী রহস্য বজায় রেখে বলেন, মাধবী কে—এটি অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আগেই দিয়ে দিই, তাহলে পাঠক বইটি পড়ার আগ্রহ হারাতে পারেন। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিতই থাকুক।
বইটি লেখার প্রেক্ষাপট তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এটি সম্পূর্ণ হৃদয়ের অনুভূতি থেকে লেখা। তিনি বলেন, চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় নিজের ভেতরে একা থাকে এবং মনের অনেক কথাই সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না। সেই অন্তর্গত একাকিত্বের অনুভূতিরই প্রকাশ ঘটেছে মাধবীর কাছে লেখা এই চিঠিগুলোতে।
বইটিতে কেবল ব্যক্তিগত সুখ-দুঃখ বা আনন্দ-বেদনা নয়, বরং লেখকের দৃষ্টিতে রাজনীতি, রাষ্ট্র, সমাজনীতি এবং দর্শনের বিভিন্ন দিকও উঠে এসেছে।
আইনমন্ত্রী জানান, তিনি মাধবীকে উদ্দেশ্য করে মোট ২৫৩টি চিঠি লিখেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ১২৫টি চিঠি নিয়ে এই বইটি সাজানো হয়েছে। পাঠকদের সাড়া ও আগ্রহ বিবেচনা করে পরবর্তীতে বইটির দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
একজন লেখকের জন্য পাঠকের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পাঠকদের আগ্রহই একজন লেখকের অনুপ্রেরণার প্রধান উৎস। পাঠক যদি কোনো লেখাকে গ্রহণ করেন, তবে লেখক নতুনভাবে অনুপ্রাণিত হন। তিনি সবাইকে বইটি পড়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক মতামত জানানোর জন্য আন্তরিক আহ্বান জানান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, লেখকের সহধর্মিণী, বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ী এবং মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক উপস্থিত ছিলেন। বইটি অমর একুশে বইমেলার অন্যপ্রকাশ-এর স্টলে পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন