গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব আব্দুল জব্বার তার বিরুদ্ধে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন । তিনি প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত প্রতিবাদলিপি প্রদান করেছেন তিনি।
প্রতিবাদপত্রে জনাব আব্দুল জব্বার উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে উৎকোচ দাবি, গালিগালাজ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার যে অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে, তাতে সত্যের কোনো লেশমাত্র নেই। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তার পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।
পিআইও জনাব আব্দুল জব্বার বলেন, আমি দায়িত্ব পালনকালে সবসময় সরকারি নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করে আসছি। আমার বিরুদ্ধে উত্থাপিত উৎকোচ দাবি বা কাউকে লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। মূলত প্রকল্পের কাজে অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টির প্রকৃত সত্য উদঘাটনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ৩নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোশারফ হোসেন মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আব্দুল জব্বারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়।
আমাদের বক্তব্য:
মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার মহোদয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের সময় ‘দৈনিক নতুন আলো’র পক্ষ থেকে আমাদের প্রতিনিধি তার সাথে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নিতে ব্যর্থ হয়েছিল। এর জন্য তার বক্তব্য সে সময় সংবাদে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, দৈনিক নতুন আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা বাদী ও বিবাদী উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং উভয়ের স্বার্থ রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকি। আমরা কোনো পক্ষ অবলম্বন না করে কেবল তথ্যের সত্যতা তুলে ধরতেই দায়বদ্ধ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন