সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে যশোর সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তিনি জানান, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারের চলমান দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ সফরটি গুরুত্বপূর্ণ। যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি প্রায় অর্ধশতাব্দী আগে, ১৯৭৬ সালের ১ নভেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজের সূচনা করেছিলেন। পরবর্তীতে এটি উলাসী-যদুনাথপুর প্রকল্প বা জিয়া খাল নামে পরিচিতি পায়।
সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন