পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত ১৬৫৬ সালে নির্মিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তিনটি গম্বুজ এবং দেওয়ালের প্রতিটি টেরাকোটা নকশায় রয়েছে ভিন্ন ভিন্ন কারুকাজ। ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক অবশ্য দর্শনীয় স্থান।

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড়ে ৫৪ একর এলাকাজুড়ে বিস্তৃত মহারাজার দিঘী। প্রায় দেড় হাজার বছরের পুরোনো এই জলাধার ঘিরে রয়েছে রাজা পৃথুর বীরত্ব ও আত্মাহুতির ইতিহাস। ১০টি ঘাট আর উঁচু পাড়ের সবুজ গাছপালা পর্যটকদের মনে প্রশান্তি জাগায়।

দেশের একমাত্র অঞ্চল হিসেবে পঞ্চগড়ের সমতলে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখা যায়। চা গাছের সারি সারি সবুজ গালিচা পর্যটকদের নজর কাড়ে। এছাড়া মহানন্দা নদীর তীর ঘেঁষে ভিক্টোরিয়ান স্থাপত্যরীতিতে নির্মিত তেঁতুলিয়া ডাক বাংলো থেকে দেখা যায় পাহাড় আর নদীর অপূর্ব মিতালী। ভাগ্য ভালো হলে এখান থেকেই দেখা মিলতে পারে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া।

বাংলাদেশের মানচিত্রের সূচনা বিন্দু বাংলাবান্ধা জিরো পয়েন্টে দাঁড়িয়ে একইসঙ্গে দুই দেশের সীমান্ত উপভোগ করা যায়। অন্যদিকে, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অবস্থিত দেশের একমাত্র পাথরের জাদুঘর রকস মিউজিয়াম–এ রয়েছে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক সংগ্রহ।

ঈদের ছুটিতে পরিবার বা বন্ধুদের নিয়ে এক টুকরো প্রশান্তির খোঁজে ঘুরে আসতে পারেন হিমালয়ের কোলের এই মায়াবী জনপদ থেকে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন