মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

গোপালগঞ্জ

কাশিয়ানীতে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: নতুন আলো

সমবায় শক্তি, সমবায় মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষ ও উৎপাদনমুখী সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্যে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলী।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এছাড়াও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সিফাত আজাদ, সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ সমবায় বোর্ডের কোর্স পরিচালক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহভিত্তিক কৃষি কার্যক্রম—যেমন বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফলমূল চাষের মাধ্যমে আয় বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া তার বক্তব্যে বলেন, সমবায়ের মূলধন গঠন, সঠিক বিনিয়োগ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। তিনি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমবায় ব্যবস্থাপনা, মূলধন গঠন, বিনিয়োগ কৌশল এবং সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা লাভ করেন।

বিষয় : গোপালগঞ্জ কাশিয়ানী সমবায় প্রশিক্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কাশিয়ানীতে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সমবায় শক্তি, সমবায় মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষ ও উৎপাদনমুখী সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্যে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলী।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এছাড়াও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সিফাত আজাদ, সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ সমবায় বোর্ডের কোর্স পরিচালক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহভিত্তিক কৃষি কার্যক্রম—যেমন বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফলমূল চাষের মাধ্যমে আয় বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া তার বক্তব্যে বলেন, সমবায়ের মূলধন গঠন, সঠিক বিনিয়োগ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। তিনি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমবায় ব্যবস্থাপনা, মূলধন গঠন, বিনিয়োগ কৌশল এবং সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা লাভ করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো