গোপালগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল প্রায় পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে বিশেষ করে দূরপাল্লার বাসযাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকলেও তা সরবরাহ বন্ধ রাখার অভিযোগ ওঠে। এতে তেল নিতে আসা চালকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন।
অবরোধে অংশ নেওয়া একাধিক চালক অভিযোগ করেন, তেল থাকা সত্ত্বেও তাদের কাছে সরবরাহ করা হচ্ছে না। পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যকার কোনো জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
অন্যদিকে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জনবল সংকটের কারণে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। অতিরিক্ত সময় কাজ করার পর কর্মীরা অনুপস্থিত থাকায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন