মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

পর্দায় এবার প্রীতম-জেফার রসায়ন

প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন প্রীতম ও জেফার: পহেলা বৈশাখে আসছে তুমি আমি শুধু

তুমি আমি শুধু ওয়েব ফিল্মে জেফার ও প্রীতম। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী হিসেবে প্রীতম হাসান ও জেফার রহমান উভয়েই তুমুল জনপ্রিয়। আগে একসঙ্গে গান করলেও এবারই প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন তারা। প্রীতম ও জেফারকে নিয়ে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম তুমি আমি শুধু। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।

জানা গেছে, তুমি আমি শুধু এর শুটিং শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে। কারিগরি কিছু সমস্যার কারণে এতদিন আটকে থাকলেও অবশেষে আলোর মুখ দেখছে ফিল্মটি। গত সোমবার সন্ধ্যায় ফিল্মটির টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে বিঞ্জ।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, এটি মূলত একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প। যে সবসময় নিজের চাওয়াকেই প্রাধান্য দেয় এবং নিজের জীবন নিজের মতো করে গড়তে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবনে জটিলতা তৈরি হয় এবং সেই সূত্র ধরে এগিয়ে যায় গল্প। এক কথায় এটি এক জোড়া মানুষের প্রেমের গল্প, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

এর আগেও শিহাব শাহীনের পরিচালনায় ভিন্ন ভিন্ন কাজে অভিনয় করেছেন প্রীতম ও জেফার। তবে জুটি হিসেবে এটিই তাদের প্রথম কাজ। দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রীতম ও জেফার দুজনেই অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, জেফারও তার কাজের বিষয়ে ভীষণ আন্তরিক। এই জুটিকে নিয়ে আমি খুবই আশাবাদী।

পরিচালনার পাশাপাশি এই ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্যও লিখেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

বিষয় : তুমি আমি শুধু বিঞ্জে শিহাব শাহীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন প্রীতম ও জেফার: পহেলা বৈশাখে আসছে তুমি আমি শুধু

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সংগীতশিল্পী হিসেবে প্রীতম হাসান ও জেফার রহমান উভয়েই তুমুল জনপ্রিয়। আগে একসঙ্গে গান করলেও এবারই প্রথমবার পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন তারা। প্রীতম ও জেফারকে নিয়ে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম তুমি আমি শুধু। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।

জানা গেছে, তুমি আমি শুধু এর শুটিং শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে। কারিগরি কিছু সমস্যার কারণে এতদিন আটকে থাকলেও অবশেষে আলোর মুখ দেখছে ফিল্মটি। গত সোমবার সন্ধ্যায় ফিল্মটির টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে বিঞ্জ।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, এটি মূলত একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প। যে সবসময় নিজের চাওয়াকেই প্রাধান্য দেয় এবং নিজের জীবন নিজের মতো করে গড়তে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবনে জটিলতা তৈরি হয় এবং সেই সূত্র ধরে এগিয়ে যায় গল্প। এক কথায় এটি এক জোড়া মানুষের প্রেমের গল্প, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

এর আগেও শিহাব শাহীনের পরিচালনায় ভিন্ন ভিন্ন কাজে অভিনয় করেছেন প্রীতম ও জেফার। তবে জুটি হিসেবে এটিই তাদের প্রথম কাজ। দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রীতম ও জেফার দুজনেই অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, জেফারও তার কাজের বিষয়ে ভীষণ আন্তরিক। এই জুটিকে নিয়ে আমি খুবই আশাবাদী।

পরিচালনার পাশাপাশি এই ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্যও লিখেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো