সৃজিত মুখার্জির পদাতিক দিয়ে ওপার বাংলায় যে যাত্রা শুরু হয়েছিল, তার পথ ধরে টালিউডে এখন অন্যতম আস্থার নাম চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর শেকড় সিনেমার কাজ শেষ করার পর এবার জানা গেল, সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় আজাদি নামের আরও একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা।
১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত হচ্ছে আজাদি। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। দেশভাগের সেই অস্থির সময়ে যখন ভিটেমাটি ছেড়ে মানুষের আসা-যাওয়ার মিছিল চলছে, ঠিক তখনই নিজের বাড়িতে এক ব্যক্তি খুনের রহস্য উন্মোচন করবেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, দেশভাগের প্রেক্ষাপটে এটি অত্যন্ত মানবিক একটি গল্প। গত মাসেই এর শুটিং শেষ করেছি। আশা করছি দর্শকদের জন্য এটি নতুন কিছু হবে।
আগামী ১৫ এপ্রিল আজাদি এর ডাবিং করতে আবারও কলকাতা যাচ্ছেন চঞ্চল। তবে কেবল ডাবিং নয়, সেখানে অংশ নেবেন তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আসর কেসিসি বৈঠকখানা। ১৮ এপ্রিল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কলকাতার আনন্দপুরে আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে? শীর্ষক এক প্রাণবন্ত আড্ডায় অংশ নেবেন তিনি। যেখানে চঞ্চলের সঙ্গী হবেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি তারকা অঞ্জন দত্ত। পুরো পর্বটি সঞ্চালনা করবেন জনপ্রিয় গীতিকার ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।
চঞ্চল চৌধুরী জানান, চন্দ্রিল ভট্টাচার্য দুই বছর আগেই এই আয়োজনের আমন্ত্রণ জানিয়েছিলেন। এবারের শুটিংয়ের ফাঁকে যোগাযোগ হওয়ার পর সময়টি চূড়ান্ত করা হয়েছে। দুই বাংলার চলচ্চিত্রের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এই আড্ডাটি দারুণ জমবে বলে তিনি আশাবাদী।
টালিউডের পাশাপাশি দেশের শোবিজেও ঈদুল ফিতরে ব্যস্ত সময় পার করেছেন চঞ্চল চৌধুরী। এবারের ঈদে মুক্তি পাওয়া তার তিনটি সিনেমা— দম, বনলতা এক্সপ্রেস ও প্রেশার কুকার—এ তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বড় পর্দার পাশাপাশি ঈদের নাটকেও বরাবরের মতো নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই শক্তিশালী অভিনেতা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন