বইপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছেন লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা। বইয়ের প্রতি অনুরাগ বৃদ্ধি এবং পাঠকদের সাথে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে সাবরিনা শুভ্রা এর উদ্যোগে দশমিক প্রকাশনী আয়োজন করেছেন এক ব্যতিক্রমী একক বইমেলা।
বইমেলার সময়সূচি ও স্থান
বাংলা নববর্ষ ১৪৩৩-কে ঘিরে লেখক সাবরিনা শুভ্রা প্রকাশিত বই নিয়ে দশমিক প্রকাশনী মুকসুদপুর এবং কাশিয়ানী এর দুইটি স্থানে এ আয়োজন করেছেন :
এই একক বইমেলায় প্রদর্শিত হবে সাবরিনা শুভ্রার লেখা পাঠকপ্রিয় বইগুলো। বিশেষ করে তাঁর আলোচিত গ্রন্থ মহাজীবনের উপাখ্যান এবং বাংলার অগ্নিকন্যা: নারী সংগ্রামের ইতিহাস (১৯০৪ থেকে ২০২৪) বইগুলো পাঠকরা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে পাঠক ও বইপ্রেমীরা সরাসরি লেখকের সঙ্গে মতবিনিময়ের এবং বই নিয়ে আলোচনার চমৎকার সুযোগ পাবেন।
নববর্ষে বইয়ের উৎসব: লেখক সাবরিনা শুভার একক বইমেলা।
বইমেলা প্রসঙ্গে লেখক সাবরিনা শুভ্রা বলেন, আমি বিশ্বাস করি, বই আমাদের চিন্তা ও চেতনার জায়গাটিকে অনেক বেশি সমৃদ্ধ করে। এই নববর্ষের আনন্দ আয়োজনে পাঠকদের সরাসরি কাছে পাওয়ার প্রত্যাশায় আমার এই ক্ষুদ্র আয়োজন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুকসুদপুর এবং কাশিয়ানীর বিশিষ্টজনেরা সবাই মনে করছেন, লেখকের এমন ব্যক্তিগত উদ্যোগ সাহিত্যের পাঠক বাড়াতে দারুণ ভূমিকা রাখতে পারে। এতে করে লেখকের সাথে পাঠকের যে দূরত্ব, তা অনেকটাই কমে আসে।
এই বইমেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রকাশনা সংস্থা দশমিক।
বিষয় : মুকসুদপুর কাশিয়ানী সাবরিনা আহমেদ একক বইমেলা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন