জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা। রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা দীর্ঘ দিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও সমাজের প্রতি দায়বদ্ধতা নারীদেরকে নতুন করে অনুপ্রাণিত করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার মতো ব্যক্তিত্ব সংরক্ষিত আসনে সুযোগ পেলে তা নারীর ক্ষমতায়নে এবং নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমপি সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী হওয়ায় স্থানীয় জনগণের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জ-১ আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নারী ও শিশুদের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। মনোনয়নপত্র জমার খবরে স্থানীয় নারী ভোটার ও কর্মীরা বেশ উচ্ছাসিত।
এলাকাবাসীর প্রত্যাশা, তিনি সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে স্থানীয় নারী উদ্যোক্তাদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখতে পারবেন। তিনি কেবল একজন সংসদ সদস্যের সহধর্মিণী হিসেবেই নন, বরং একজন দক্ষ ও সংবেদনশীল সমাজকর্মী হিসেবেও নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন