মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্পিকার ও ডেপুটি স্পিকার শেরে বাংলা নগরে পৌঁছান। সেখানে তারা প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরে বাংলা নগরে শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।

একজন কিংবদন্তি ক্রীড়াবিদ ও বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা হিসেবে মেজর হাফিজের স্পিকার পদে আসীন হওয়াকে সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্পিকার ও ডেপুটি স্পিকার শেরে বাংলা নগরে পৌঁছান। সেখানে তারা প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরে বাংলা নগরে শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন কর্মসূচি।

একজন কিংবদন্তি ক্রীড়াবিদ ও বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা হিসেবে মেজর হাফিজের স্পিকার পদে আসীন হওয়াকে সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো