মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড ২০২৬: কোচের চূড়ান্ত ভাবনায় কারা?

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগেই চূড়ান্ত স্কোয়াড নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্বকাপের দুই মাস আগেই ২২ জন খেলোয়াড়ের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছেন স্কালোনি। তবে ক্রিস্টিয়ান রোমেরোর চোট নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে আর্জেন্টিনা শিবিরে।

টটেনহ্যামের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মূল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ হতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। যদিও স্কালোনি তাকে চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা কাটছে না।

এই পরিস্থিতিতে প্রধান বিকল্প হিসেবে দেখা হচ্ছে লিওনার্দো বালের্দিকে। পাশাপাশি পঞ্চম ডিফেন্ডার হিসেবে দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। জুয়ান ফয়েথ চোটের কারণে ছিটকে যাওয়ায় রক্ষণভাগে নতুন মুখ দেখার সম্ভাবনা প্রবল।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, যাদের ডাক পাওয়া প্রায় নিশ্চিত, তাদের তালিকা নিচে দেওয়া হলো:

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই)।
  • ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো।
  • মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, নিকো গঞ্জালেস, এজেকুয়েল পালাসিওস, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা।
  • ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, হোসে লোপেজ।

পঞ্চম ডিফেন্ডারের দৌড়ে মার্সেইয়ের মেদিনার চেয়ে ইংলিশ ক্লাব বোর্নমাউথের নিয়মিত মুখ মার্কোস সেনেসি এগিয়ে রয়েছেন। অভিজ্ঞতার বিচারে তাকেই যোগ্য মনে করছেন অনেকে। সব মিলিয়ে রক্ষণভাগ ও ফরোয়ার্ড লাইনের সঠিক ভারসাম্য বজায় রেখে দল সাজাতে বদ্ধপরিকর কোচ স্কালোনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড ২০২৬: কোচের চূড়ান্ত ভাবনায় কারা?

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো