১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। তাকে দেখা গেছে দুটি ভিন্ন লুকে—একটিতে লম্বা চুল ও সানগ্লাসে বিধ্বংসী অ্যাকশন মুডে, অন্যটিতে ছোট কোঁকড়া চুল ও ডেনিম জ্যাকেটে রহস্যময় এক চরিত্রে। এটি কি দ্বৈত চরিত্র নাকি অতীত-বর্তমানের গল্প, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
সিনেমাটিতে শাকিবের পাশাপাশি তাসনিয়া ফারিণের চিন্তিত ও রহস্যময় উপস্থিতি এবং ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর লাস্যময়ী রূপ নজর কেড়েছে। এছাড়া খলচরিত্রে দিব্যেন্দু ভট্টাচার্যের নৃশংস অবতার এবং লোকনাথ দে-র চতুর দলনেতার গেটআপ দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। টিজারটিতে বলিউড ঘরানার এক রুক্ষ ও অপরাধ জগতের আবহের ছাপ পাওয়া গেছে।
[embed]https://www.youtube.com/watch?v=T2hNe9z4nH8[/embed]চরিত্রগুলোর লুক এবং মেকআপ প্রশংসিত হলেও সিনেমাটির স্পেশাল ইফেক্টস বা ভিএফএক্স (VFX) দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিশেষ করে টিজারের শেষ দিকে শাকিব খানের হাতে থাকা মিনিগান থেকে গুলি ছোড়া এবং ভবন ধ্বংসের দৃশ্যগুলো অত্যন্ত 'অপরিণত' ও 'দৃষ্টিকটু' বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে সিনেমা বিষয়ক গ্রুপগুলোতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ২০২৬ সালে এসেও কোটি টাকা বাজেটের সিনেমায় ২০১৫ সালের মতো মানহীন গ্রাফিক্স কাম্য নয়। অনেকে এই টিজারের মানকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘তুফান’, ‘বরবাদ’ বা ‘তাণ্ডব’–এর সঙ্গে তুলনা করে হতাশা ব্যক্ত করেছেন।
আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটিতে শাকিব, ফারিণ ও দিব্যেন্দু ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনেতারা। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির চিত্রায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন