গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও রিজিক হাইওয়ে ইন রেস্টুরেন্ট স্থাপনে বাধার অভিযোগে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম শেখ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম শেখ লিখিত বক্তব্যে জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডীয় ও দলিলভুক্ত জমি ভোগদখল করে আসছেন। কিন্তু পার্শ্ববর্তী গ্রামের আবু জাফর মুন্সী ও তার ছেলে সেতু মুন্সী তাদের কোনো অনুমতি ছাড়াই ওই জমির পূর্বপাশে অবৈধভাবে রিজিক হাইওয়ে ইন চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট নির্মাণ শুরু করেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম শেখ বাদী হয়ে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১১৫/২৬) দায়ের করেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাদের পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে আবু জাফর মুন্সী গত ১৩ এপ্রিল আমাদের বিরুদ্ধে আমলী আদালত মুকসুদপুরে একটি মিথ্যা সিআর মামলা (নং- ১৯৪/২৬) দায়ের করেন। শুধু তাই নয়, গত ১৩ এপ্রিল বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও আবু জাফর মুন্সী আইন ও প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে রাতের অন্ধকারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ করে সড়ক নিরাপত্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থায় চরম বিঘ্ন সৃষ্টি করছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন