মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

দর্শকদের মন জয় করা মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিকটি শেষের পথে

শেষ হলো এটা আমাদেরই গল্প-এর শুটিং: বিদায়বেলায় আবেগে ভাসলেন তারকারা

ছবি: সংগৃহীত

টেলিভিশন ও ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প-এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। গতকাল (শনিবার) দীর্ঘ সাত মাসের এক সফল জার্নি শেষে রাজধানীর একটি শুটিং হাউজে শেষ দিনের কাজ সম্পন্ন করেন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার পুরো টিম।

পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকটি গত নভেম্বরে প্রচারের পর থেকেই আলোচনায় ছিল। পারিবারিক বন্ধন, ভালোবাসা আর দ্বন্দ্বের নিখুঁত চিত্রায়নে নাটকটি দর্শক হৃদয়ে জায়গা করে নেয়।

শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারের মতো একঝাঁক তারকা। তারা জানান, শুটিং শেষ হয়ে গেলেও এই নাটকের রেশ এবং এই পরিবারটি তাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে।

  • ইরফান সাজ্জাদ: দর্শকদের ধন্যবাদ জানাই তারা প্রতিটি চরিত্রকে আপন করে নিয়েছেন। এই গল্প আর ফিরবে কি না জানি না, তবে আমি এই জার্নিটা খুব মিস করব।
  • খায়রুল বাসার: গল্পের সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছেন, এটাই আমাদের বড় সার্থকতা।
  • কেয়া পায়েল (মেহরীন): যখন কোনো শিল্পী চরিত্রের নামে পরিচিতি পান, সেটাই বড় পাওয়া। এই নাটক আমাকে তা দিয়েছে।
  • সুনেরাহ (সায়রা): এটি আমার প্রথম ধারাবাহিক। দেশ-বিদেশে যেখানেই যাচ্ছি, সবাই সায়রা নামে ডাকছে।

মোস্তফা কামাল রাজ এর আগে গ্রাজুয়েট বা মাইক-এর মতো জনপ্রিয় নাটক উপহার দিলেও তার মতে, এটা আমাদেরই গল্প সব সাড়াকে ছাপিয়ে গেছে। তিনি বলেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তবে নাটকটি ঠিক কততম পর্বে শেষ হবে, তা আপাতত সারপ্রাইজ হিসেবেই থাক।

বর্তমানে নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আই-এ এবং বুধ ও বৃহস্পতিবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। এখন পর্যন্ত এর ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শেষ হলো এটা আমাদেরই গল্প-এর শুটিং: বিদায়বেলায় আবেগে ভাসলেন তারকারা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

টেলিভিশন ও ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প-এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। গতকাল (শনিবার) দীর্ঘ সাত মাসের এক সফল জার্নি শেষে রাজধানীর একটি শুটিং হাউজে শেষ দিনের কাজ সম্পন্ন করেন নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার পুরো টিম।

পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকটি গত নভেম্বরে প্রচারের পর থেকেই আলোচনায় ছিল। পারিবারিক বন্ধন, ভালোবাসা আর দ্বন্দ্বের নিখুঁত চিত্রায়নে নাটকটি দর্শক হৃদয়ে জায়গা করে নেয়।

শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকারের মতো একঝাঁক তারকা। তারা জানান, শুটিং শেষ হয়ে গেলেও এই নাটকের রেশ এবং এই পরিবারটি তাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে।

  • ইরফান সাজ্জাদ: দর্শকদের ধন্যবাদ জানাই তারা প্রতিটি চরিত্রকে আপন করে নিয়েছেন। এই গল্প আর ফিরবে কি না জানি না, তবে আমি এই জার্নিটা খুব মিস করব।
  • খায়রুল বাসার: গল্পের সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছেন, এটাই আমাদের বড় সার্থকতা।
  • কেয়া পায়েল (মেহরীন): যখন কোনো শিল্পী চরিত্রের নামে পরিচিতি পান, সেটাই বড় পাওয়া। এই নাটক আমাকে তা দিয়েছে।
  • সুনেরাহ (সায়রা): এটি আমার প্রথম ধারাবাহিক। দেশ-বিদেশে যেখানেই যাচ্ছি, সবাই সায়রা নামে ডাকছে।

মোস্তফা কামাল রাজ এর আগে গ্রাজুয়েট বা মাইক-এর মতো জনপ্রিয় নাটক উপহার দিলেও তার মতে, এটা আমাদেরই গল্প সব সাড়াকে ছাপিয়ে গেছে। তিনি বলেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তবে নাটকটি ঠিক কততম পর্বে শেষ হবে, তা আপাতত সারপ্রাইজ হিসেবেই থাক।

বর্তমানে নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আই-এ এবং বুধ ও বৃহস্পতিবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। এখন পর্যন্ত এর ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো