ফিলিস্তিনের স্বাধীনতা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে দেশটির রাজধানী প্যারিসসহ প্রধান প্রধান শহরগুলোতে বিশাল র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্যারিসের মেনিলমোঁতাঁ এলাকা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মুক্তিকামী মানুষ। এতে প্রবাসী আরব, আফ্রিকান ও ইউরোপীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় ফরাসি নাগরিকও যোগ দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং যুদ্ধবিরোধী নানা দাবিসম্বলিত প্ল্যাকার্ড।
কেবল প্যারিসেই নয়, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ভিশি, মার্সেই, লা সিওতাত ও ন্যঁতের শহরেও একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা ফিলিস্তিনের মুক্তি চাই (Free Palestine), যুদ্ধ বন্ধ করো (Stop the War) এবং শান্তি চাই স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নিরীহ মানুষের জীবন বাঁচাতে এবং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, নিরপরাধ নারী ও শিশুদের ওপর যে আগ্রাসন চালানো হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্যারিসসহ বড় শহরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছিল। তবে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি শেষ হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী যে জনমত গড়ে উঠেছে, ফ্রান্সে এই বিশাল সমাবেশকে তারই শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন