আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে কেন্দ্র পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরীক্ষা চলাকালীন কক্ষ পর্যবেক্ষকদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা নকলের ন্যূনতম সুযোগও বরদাশত করা হবে না।
সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চক্রবর্তী, জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার এবং সকল পরীক্ষা কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও বক্তারা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং একটি সুশৃঙ্খল ও আদর্শ পরীক্ষা উপহার দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন