মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা রওশন আলী মিঞার ইন্তেকাল

মুকসুদপুরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল রওশন আলী মিঞার মহাপ্রয়াণ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামের কৃতি সন্তান, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রওশন আলী মিঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই বিদায়ের মধ্য দিয়ে মুকসুদপুর হারিয়েছে এক সূর্য সন্তানকে এবং জাতি হারিয়েছে শ্রেষ্ঠ এক লড়াকু সৈনিককে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী মিঞা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছিল, সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রিন্সিপাল রওশন আলী মিঞা ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ শিক্ষক, দক্ষ আইনজীবী এবং নির্ভীক মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘকাল মুকসুদপুর ডিগ্রি কলেজের (বর্তমানে সরকারি মুকসুদপুর কলেজ) প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি মুকসুদপুর কামিল মাদ্রাসার সাবেক সভাপতি হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা আজ দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি আইন পেশাতেও যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন এবং সাধারণ মানুষের বিচারিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুকসুদপুর ও সংলগ্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনেও তিনি শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টেংরাখোলা গ্রামসহ পুরো পৌরসভা এলাকায় বিষাদের সুর বেজে ওঠে। আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহীরা তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (রোববার) সকাল ১০:০০ ঘটিকায় মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের জানাজায় শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্সিপাল রওশন আলী মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুকসুদপুর আইনজীবী সমিতির সদস্যগণ। শিক্ষা বিস্তার এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান মুকসুদপুরবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

দৈনিক নতুন আলোর পক্ষ থেকে এই সূর্য সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল রওশন আলী মিঞার মহাপ্রয়াণ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো