মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রথমবারের মতো ইত্যাদির মঞ্চে একসাথে তমা-হিমি, সাথে হানিফ সংকেতের বিশেষ আয়োজন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি ঈদেই দর্শকদের জন্য নিয়ে আসে বর্ণিল সব আয়োজন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। প্রথমবারের মতো ইত্যাদির মঞ্চে একসাথে পারফর্ম করতে দেখা যাবে এই দুই তারকাকে।

হানিফ সংকেতের নির্দেশনায় বিশেষ এই নৃত্যানুষ্ঠানে তমা ও হিমির সাথে অংশ নিয়েছেন একদল দক্ষ নৃত্যশিল্পী। এবারের নাচের মিউজিক এবং কম্পোজিশনে আনা হয়েছে ভিন্নতা, যা দর্শকদের প্রচলিত নাচের চেয়ে একটু আলাদা স্বাদ দেবে।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এবারের নাচের মিউজিকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে ক্ল্যাসিক্যাল, ফোক এবং আধুনিক কম্পোজিশনের এক চমৎকার সংমিশ্রণ রাখা হয়েছে। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এর সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ এবং নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নাচটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে শিল্পীরা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্মাতা হানিফ সংকেত প্রতিবারের মতো এবারও নাচের বিষয়বস্তু ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। দর্শকেরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

উল্লেখ্য, জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রথমবারের মতো ইত্যাদির মঞ্চে একসাথে তমা-হিমি, সাথে হানিফ সংকেতের বিশেষ আয়োজন।

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি ঈদেই দর্শকদের জন্য নিয়ে আসে বর্ণিল সব আয়োজন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। প্রথমবারের মতো ইত্যাদির মঞ্চে একসাথে পারফর্ম করতে দেখা যাবে এই দুই তারকাকে।

হানিফ সংকেতের নির্দেশনায় বিশেষ এই নৃত্যানুষ্ঠানে তমা ও হিমির সাথে অংশ নিয়েছেন একদল দক্ষ নৃত্যশিল্পী। এবারের নাচের মিউজিক এবং কম্পোজিশনে আনা হয়েছে ভিন্নতা, যা দর্শকদের প্রচলিত নাচের চেয়ে একটু আলাদা স্বাদ দেবে।

ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, এবারের নাচের মিউজিকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে ক্ল্যাসিক্যাল, ফোক এবং আধুনিক কম্পোজিশনের এক চমৎকার সংমিশ্রণ রাখা হয়েছে। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এর সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ এবং নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নাচটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে শিল্পীরা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। নির্মাতা হানিফ সংকেত প্রতিবারের মতো এবারও নাচের বিষয়বস্তু ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। দর্শকেরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

উল্লেখ্য, জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো