মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মুকসুদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা।

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৩,০০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং এক অসাধু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কাশিয়ানী আর্মি ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি সংকটের কৃত্রিম ভয় দেখিয়ে অবৈধভাবে তেল মজুত করছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া দেখা যায়, সেখানে কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা ঘনবসতিপূর্ণ এলাকায় জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে ব্যবসায়ী মো. জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং অসাধু মজুতদারি প্রতিরোধে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা।

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি সফল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৩,০০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং এক অসাধু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কাশিয়ানী আর্মি ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি সংকটের কৃত্রিম ভয় দেখিয়ে অবৈধভাবে তেল মজুত করছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া দেখা যায়, সেখানে কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা ঘনবসতিপূর্ণ এলাকায় জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে ব্যবসায়ী মো. জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং অসাধু মজুতদারি প্রতিরোধে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো