মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-১ গোলে হার

শিরোপা জেতা হলো না বাংলাদেশের, রানার্স-আপ হয়েই ইতিহাস গড়লো রিয়ারা

ছবি : সংগৃহীত

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে জাকার্তার নীল টার্ফে নেমেছিল বাংলাদেশ নারী হকি দল। শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো, কিন্তু শেষটা হলো হারের বিষাদে। এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলো জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। তবে শিরোপা না জিতলেও, প্রথম আসরেই রানার্স-আপ হওয়া এবং এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী হকির জন্য এক বিশাল প্রাপ্তি।

জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের ৮ মিনিটেই ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড অর্পিতা পাল। এই লিড নিয়ে প্রথমার্ধের অনেকটা সময় লড়াই জারি রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ১৭ মিনিটে ওয়াং ইউ-চিউর গোলে সমতায় ফেরে শক্তিশালী চায়নিজ তাইপে।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণভাগের কিছুটা মনোযোগহীনতার সুযোগ নেয় প্রতিপক্ষ। ৩২ মিনিটে মাও ই-সুয়ান এবং ৪০ মিনিটে হুয়াং ইউ-তিং পরপর দুটি গোল করলে বাংলাদেশ ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। শেষ কোয়ার্টারে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালালেও চায়নিজ তাইপের জমাট রক্ষণ ভাঙতে পারেননি অর্পিতা-রিয়ারা।

ফাইনালে হারলেও এই আসরটি বাংলাদেশের জন্য বড় মাইলফলক। গ্রুপ পর্বে উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে এবং সেমিফাইনালে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা এশিয়ান মঞ্চের জন্য প্রস্তুত। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিরোপা জেতা হলো না বাংলাদেশের, রানার্স-আপ হয়েই ইতিহাস গড়লো রিয়ারা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে জাকার্তার নীল টার্ফে নেমেছিল বাংলাদেশ নারী হকি দল। শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো, কিন্তু শেষটা হলো হারের বিষাদে। এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলো জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। তবে শিরোপা না জিতলেও, প্রথম আসরেই রানার্স-আপ হওয়া এবং এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী হকির জন্য এক বিশাল প্রাপ্তি।

জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের ৮ মিনিটেই ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড অর্পিতা পাল। এই লিড নিয়ে প্রথমার্ধের অনেকটা সময় লড়াই জারি রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ১৭ মিনিটে ওয়াং ইউ-চিউর গোলে সমতায় ফেরে শক্তিশালী চায়নিজ তাইপে।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণভাগের কিছুটা মনোযোগহীনতার সুযোগ নেয় প্রতিপক্ষ। ৩২ মিনিটে মাও ই-সুয়ান এবং ৪০ মিনিটে হুয়াং ইউ-তিং পরপর দুটি গোল করলে বাংলাদেশ ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। শেষ কোয়ার্টারে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালালেও চায়নিজ তাইপের জমাট রক্ষণ ভাঙতে পারেননি অর্পিতা-রিয়ারা।

ফাইনালে হারলেও এই আসরটি বাংলাদেশের জন্য বড় মাইলফলক। গ্রুপ পর্বে উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে এবং সেমিফাইনালে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা এশিয়ান মঞ্চের জন্য প্রস্তুত। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো