মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

মহান মে দিবস

শ্রমিকের কল্যাণেই সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বিশ্বাস করেন, শ্রমিকের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তাঁদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো দাঁড়িয়ে আছে।

১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার হলো শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রমিকের দুটি হাত রাষ্ট্র ও সমাজের সমৃদ্ধির চাবিকাঠি।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ।
  • গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বোনাস নিশ্চিতকরণ।
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং পোশাকশ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার বিশেষ ব্যবস্থা।
  • প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রবাসী কার্ড চালুর নতুন উদ্যোগ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে এবং আইএলও-র সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করা এবং নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদানেও সরকার সচেষ্ট।

বাণীর শেষে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকের কল্যাণেই সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সমুন্নত রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বিশ্বাস করেন, শ্রমিকের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে দেশ ও বিদেশের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তাঁদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো দাঁড়িয়ে আছে।

১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার হলো শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, শ্রমিকের দুটি হাত রাষ্ট্র ও সমাজের সমৃদ্ধির চাবিকাঠি।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ।
  • গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বোনাস নিশ্চিতকরণ।
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং পোশাকশ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার বিশেষ ব্যবস্থা।
  • প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রবাসী কার্ড চালুর নতুন উদ্যোগ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে এবং আইএলও-র সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করা এবং নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদানেও সরকার সচেষ্ট।

বাণীর শেষে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো