আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক কর্মী সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের এই সম্মেলনে সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হলে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় সাদিক কায়েম নিজেও মঞ্চে উপস্থিত ছিলেন। জামায়াতের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রমতে, আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে সাদিক কায়েমের নাম ঘোষণা করবে। জামায়াতের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে তিনি বড় ধরনের কোনো প্রকাশ্য প্রচারণায় না নামলেও দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রার্থিতার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক-দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সাদিক কায়েম ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন। তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে জামায়াত তাকে বড় এই দায়িত্ব দিতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন