তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট আবারও আলোচনায়। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকের পঞ্চম সিজনের শুটিং এখন চলছে নেপালের মনোরম লোকেশনে। তবে এবারের বড় চমক হলো, ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হয়েছেন নেপালের জনপ্রিয় অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং নির্মাতা কাজল আরেফিন অমি।
পরিচালক অমি জানিয়েছেন, রাজেশ্রী থাপাকে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের ১২ নম্বর চ্যাপ্টারে। ফেসবুকে রাজেশ্রী থাপার একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। অমির এই পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে হাজার হাজার মন্তব্য জমা পড়ছে। ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে—নেপালি এই অভিনেত্রী কাবিলা , পাশা নাকি হাবু ভাইয়ের জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসবেন?
গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের প্রচার শুরু হয়েছে। এবারের সিজনে ভক্তদের জন্য অন্যতম বড় উপহার হলো নেহাল ও আরিফিন চরিত্রে তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকারের ফিরে আসা। দীর্ঘ পাঁচ বছর পর তাদের এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করেছে। বরাবরের মতো বিভিন্ন চরিত্রে রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।
ব্যাচেলর পয়েন্টের এই নতুন সিজনটি মাল্টি-প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও দর্শক এটি নিয়মিত দেখতে পাচ্ছেন চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। নেপালের লোকেশনে ধারণকৃত নতুন পর্বগুলোতে আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন