মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

সিরিজ জিততে পারল না বাংলাদেশ, মিরপুরে সমতায় ফিরল নিউজিল্যান্ড

হলো না ইতিহাস গড়া : মিরপুরে হোয়াইটওয়াশ থেকে বাঁচল নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেলেও মিরপুরে সিরিজের শেষ ম্যাচে এসে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফলে তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করল সফরকারী নিউজিল্যান্ড। 

শনিবার (২ মে) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান এবং অধিনায়ক লিটন দাস ২৫ রান করেন। কিউই বোলার জশ ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন। 

১০৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়েছিল নিউজিল্যান্ডও। ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম পর পর দুই বলে ক্লার্ক ও ডিন ক্লিভারকে আউট করে বাংলাদেশের আশা জাগিয়ে তোলেন। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বিজে জ্যাকবস।

জ্যাকবস এক প্রান্ত আগলে রেখে রিশাদ হোসেনের বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত তিনি ৬২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে জয় নিশ্চিত করে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ : ১০২ (১৪.২ ওভার); তাওহীদ হৃদয় ৩৩, লিটন ২৫। (ক্লার্কসন ৩/৯, বেন সিয়ার্স ২/১২)।

নিউজিল্যান্ড : ১০৪/৪ (১১.৪ ওভার); বিজে জ্যাকবস ৬২, টিম রবিনসন ২৩। (শরিফুল ইসলাম ৩/১৯, শেখ মাহাদি ১/২০)।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হলো না ইতিহাস গড়া : মিরপুরে হোয়াইটওয়াশ থেকে বাঁচল নিউজিল্যান্ড

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেলেও মিরপুরে সিরিজের শেষ ম্যাচে এসে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফলে তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করল সফরকারী নিউজিল্যান্ড। 

শনিবার (২ মে) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান এবং অধিনায়ক লিটন দাস ২৫ রান করেন। কিউই বোলার জশ ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন। 

১০৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়েছিল নিউজিল্যান্ডও। ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম পর পর দুই বলে ক্লার্ক ও ডিন ক্লিভারকে আউট করে বাংলাদেশের আশা জাগিয়ে তোলেন। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বিজে জ্যাকবস।

জ্যাকবস এক প্রান্ত আগলে রেখে রিশাদ হোসেনের বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত তিনি ৬২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে জয় নিশ্চিত করে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ : ১০২ (১৪.২ ওভার); তাওহীদ হৃদয় ৩৩, লিটন ২৫। (ক্লার্কসন ৩/৯, বেন সিয়ার্স ২/১২)।

নিউজিল্যান্ড : ১০৪/৪ (১১.৪ ওভার); বিজে জ্যাকবস ৬২, টিম রবিনসন ২৩। (শরিফুল ইসলাম ৩/১৯, শেখ মাহাদি ১/২০)।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো