মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

নারী নির্যাতন ও ধর্ষণ রোধে সরকারের কঠোর অবস্থান: সব মন্ত্রণালয়কে যৌথ পদক্ষেপের নির্দেশ।

সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অপরাধের সঠিক বিশ্লেষণ, প্রতিকার এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেশের সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, নির্ধারিত এজেন্ডার বাইরেও সাম্প্রতিক সময়ের নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং বিচার নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদী, গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনাগুলো ব্যাপক আলোচিত হয়েছে। সচিব জানান, এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই ইতিমধ্যে আইনের আওতায় এসেছে। তবে এই ধরণের অপরাধ সমূলে উৎপাটনে সব মন্ত্রণালয়কে বিশেষ সতর্কতামূলক ও আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে বলা হয়েছে। সরকারি ছুটির মধ্যেই তারা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে। এছাড়া জেলা প্রশাসকদের তাদের নিজস্ব তহবিল থেকে তাৎক্ষণিক ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট অধ্যাদেশ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারী নির্যাতন ও ধর্ষণ রোধে সরকারের কঠোর অবস্থান: সব মন্ত্রণালয়কে যৌথ পদক্ষেপের নির্দেশ।

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অপরাধের সঠিক বিশ্লেষণ, প্রতিকার এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেশের সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, নির্ধারিত এজেন্ডার বাইরেও সাম্প্রতিক সময়ের নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং বিচার নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদী, গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনাগুলো ব্যাপক আলোচিত হয়েছে। সচিব জানান, এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই ইতিমধ্যে আইনের আওতায় এসেছে। তবে এই ধরণের অপরাধ সমূলে উৎপাটনে সব মন্ত্রণালয়কে বিশেষ সতর্কতামূলক ও আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে বলা হয়েছে। সরকারি ছুটির মধ্যেই তারা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে। এছাড়া জেলা প্রশাসকদের তাদের নিজস্ব তহবিল থেকে তাৎক্ষণিক ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট অধ্যাদেশ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো