মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

কবিতা

ভালোবাসা নিয়মে চলে না

ভালোবাসা নিয়মে চলে না
ছবি : সংগৃহীত

ভালোবাসা শুধু থাকলেই হয় না,

তাতে যত্ন মেশাতে হয় প্রতিদিন—

বোঝার চেষ্টা করতে হয়,

কারো নীরবতা আসলে কতটা চিৎকার হয়ে বাজছে ভেতরে।

তুমি যদি চুপ করে থাক,

তা দেখে কেউ ভেঙে যেতে পারে—

সেই ভাঙার শব্দ সবসময় শোনা যায় না।

কখনো সময়ের আগেই জিজ্ঞেস করতে হয়,

তুমি ঠিক আছো তো?

কারণ কিছু কান্না মুখে আসে না,

চোখেও ধরা পড়ে না—

তারা শুধু জমে থাকে বুকের ভিতর,

নিঃশব্দ।

তুমি সবসময় নিজের মতো করে বুঝে নাও—

তোমার যুক্তিতে সব ঠিক,

তোমার নিয়মে সব সাজানো।

কিন্তু সম্পর্ক কি কখনো নিয়মে চলে?

না—

সম্পর্ক চলে অনুভবে,

চলে না বলা যত্নে,

চলে সেই ছোট্ট খেয়ালগুলোর টানে—

যেখানে ভালোবাসা প্রমাণ নয়, অনুভব হয়ে ওঠে।

✍️ নাহিদ হোসেন

বিষয় : গীতিকাব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


ভালোবাসা নিয়মে চলে না

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভালোবাসা শুধু থাকলেই হয় না,

তাতে যত্ন মেশাতে হয় প্রতিদিন—

বোঝার চেষ্টা করতে হয়,

কারো নীরবতা আসলে কতটা চিৎকার হয়ে বাজছে ভেতরে।

তুমি যদি চুপ করে থাক,

তা দেখে কেউ ভেঙে যেতে পারে—

সেই ভাঙার শব্দ সবসময় শোনা যায় না।

কখনো সময়ের আগেই জিজ্ঞেস করতে হয়,

তুমি ঠিক আছো তো?

কারণ কিছু কান্না মুখে আসে না,

চোখেও ধরা পড়ে না—

তারা শুধু জমে থাকে বুকের ভিতর,

নিঃশব্দ।

তুমি সবসময় নিজের মতো করে বুঝে নাও—

তোমার যুক্তিতে সব ঠিক,

তোমার নিয়মে সব সাজানো।

কিন্তু সম্পর্ক কি কখনো নিয়মে চলে?

না—

সম্পর্ক চলে অনুভবে,

চলে না বলা যত্নে,

চলে সেই ছোট্ট খেয়ালগুলোর টানে—

যেখানে ভালোবাসা প্রমাণ নয়, অনুভব হয়ে ওঠে।


✍️ নাহিদ হোসেন


দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো