বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
লালমনিরহাটে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মামুন গ্রেফতার।
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১৩। গতকাল সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর লালবাগ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ১ মার্চ ভিকটিমের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরপরই আসামি মামুন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি আভিযানিক দল রংপুরের লালবাগ এলাকার 'প্রিয়নন্দী সুপার শপ'-এর সামনে অবস্থান নেয়। সেখান থেকেই মামলার প্রধান আসামি মো. মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো
আপনার মতামত লিখুন