মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সাফলীডাঙ্গার ভাড়া বাসা থেকে নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি : ওসির আশ্বাস, চেষ্টা চলছে।

কাশিয়ানীতে গৃহবধূ সানজিদা দেড় মাস ধরে নিখোঁজ, সন্ধানে প্রযুক্তির সহায়তায় পুলিশ

নিখোঁজ গৃহবধূ সানজিদা খানম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানম (২০) নিখোঁজ হওয়ার দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। গত ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি।

এই রহস্যজনক নিখোঁজের ঘটনায় চিন্তিত ও অসহায় স্বামী ইকলাস সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিখোঁজ ডায়েরি/অভিযোগ দায়ের করেছেন। সানজিদা একই উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে রামদিয়া গ্রামের ভ্যানচালক ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। পরবর্তীতে জীবিকার তাগিদে এই দম্পতি ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাঁদের সংসারে হামজা সরদার নামের ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল সকালে তিনি প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে খাবার খেতে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর শ্বশুরবাড়িসহ সম্ভাব্য সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সানজিদার কোনো সন্ধান বা খবর পাননি তিনি।

কান্নাজড়িত কণ্ঠে অসহায় স্বামী ইকলাস সরদার বলেন, আমার ৫ বছরের একটা ছেলে আছে। মা ছাড়া সে কিচ্ছু বোঝে না। সারাক্ষণ মা আসবে এই অপেক্ষায় কেঁদে কেঁদে তার দিন কাটছে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে, বা আদৌ বেঁচে আছে কিনা—আমি কিছুই জানি না। আমার অবুঝ সন্তানটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে প্রশাসনের দ্রুত ও জোরদার হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূ সানজিদার নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় সানজিদার ছবি ও বিবরণীসহ বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করতে আধুনিক প্রযুক্তির (আইসিটি) সাহায্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই তার সন্ধান মিলবে।

বিষয় : গোপালগঞ্জ নিখোঁজ গৃহবধূ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কাশিয়ানীতে গৃহবধূ সানজিদা দেড় মাস ধরে নিখোঁজ, সন্ধানে প্রযুক্তির সহায়তায় পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানম (২০) নিখোঁজ হওয়ার দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। গত ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি।

এই রহস্যজনক নিখোঁজের ঘটনায় চিন্তিত ও অসহায় স্বামী ইকলাস সরদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি নিখোঁজ ডায়েরি/অভিযোগ দায়ের করেছেন। সানজিদা একই উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে রামদিয়া গ্রামের ভ্যানচালক ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। পরবর্তীতে জীবিকার তাগিদে এই দম্পতি ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাঁদের সংসারে হামজা সরদার নামের ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল সকালে তিনি প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে খাবার খেতে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর শ্বশুরবাড়িসহ সম্ভাব্য সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সানজিদার কোনো সন্ধান বা খবর পাননি তিনি।

কান্নাজড়িত কণ্ঠে অসহায় স্বামী ইকলাস সরদার বলেন, আমার ৫ বছরের একটা ছেলে আছে। মা ছাড়া সে কিচ্ছু বোঝে না। সারাক্ষণ মা আসবে এই অপেক্ষায় কেঁদে কেঁদে তার দিন কাটছে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে, বা আদৌ বেঁচে আছে কিনা—আমি কিছুই জানি না। আমার অবুঝ সন্তানটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে প্রশাসনের দ্রুত ও জোরদার হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূ সানজিদার নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় সানজিদার ছবি ও বিবরণীসহ বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করতে আধুনিক প্রযুক্তির (আইসিটি) সাহায্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুতই তার সন্ধান মিলবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো