মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সাদমান ইসলাম

চোটের কারণে ছিটকে গেলেন সাদমান, শেষ টেস্টের দলে জাকির হাসান

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে ওপেনিং পজিশনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাকির হাসান। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পেয়েছিলেন। সেই চোটের রেশ কাটেনি দ্বিতীয় টেস্টের অনুশীলনেও। বৃহস্পতিবার সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় সাদমান আবারও বুকে তীব্র ব্যথা অনুভব করেন। মাত্র কয়েকটি বল খেলার পরই তিনি নেট সেশন ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। চোট গুরুতর হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাদমানের চোটের খবর পাওয়ার পরপরই টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে জাকির হাসানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। ব্যাকআপ ক্রিকেটার হিসেবে জাকির ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং অনুশীলনও শুরু করেছেন। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে জাকিরের অন্তর্ভুক্তি টপ-অর্ডারে নতুন শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় টেস্টের চূড়ান্ত স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন সাদমান, শেষ টেস্টের দলে জাকির হাসান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে ওপেনিং পজিশনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাকির হাসান। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পেয়েছিলেন। সেই চোটের রেশ কাটেনি দ্বিতীয় টেস্টের অনুশীলনেও। বৃহস্পতিবার সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় সাদমান আবারও বুকে তীব্র ব্যথা অনুভব করেন। মাত্র কয়েকটি বল খেলার পরই তিনি নেট সেশন ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। চোট গুরুতর হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাদমানের চোটের খবর পাওয়ার পরপরই টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে জাকির হাসানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। ব্যাকআপ ক্রিকেটার হিসেবে জাকির ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং অনুশীলনও শুরু করেছেন। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে জাকিরের অন্তর্ভুক্তি টপ-অর্ডারে নতুন শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় টেস্টের চূড়ান্ত স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো