ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে এবং ছাদে বেশ কয়েকজন মানুষ আটকে পড়েন। তাদের দ্রুত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের বিশেষ টিটিএল (টার্ন টেবল ল্যাডার) ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, দুপুর পৌনে দুইটার দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুনের তীব্রতা কমে এসেছে এবং কোনো দৃশ্যমান শিখা নেই; তবে ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতজন ভেতরে আছেন বা আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন