ভূমি সেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এবার সব ধরনের নাগরিক সুবিধা একই ছাদের নিচে নিয়ে আসছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মুকসুদপুরে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বিশেষ ভূমি মেলা ২০২৬।
এই মেলা উপলক্ষে আজ সোমবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এক জরুরি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে মেলার মূল রূপরেখা তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় সাধারণ মানুষ নামজারি (মিউটেশন), খতিয়ান কিংবা ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে নানা জটিলতায় পড়েন। এই মেলায় এসে সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে ডিজিটাল ভূমি সেবার সব তথ্য, পরামর্শ এবং তাৎক্ষণিক সমাধান পাবেন। মূলত ওয়ান-স্টপ সার্ভিসের মতো একই স্থান থেকে সব সেবা নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য।
আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম মূল আকর্ষণ ছিলেন মুকসুদপুরে আজকেই প্রথম অফিস শুরু করা নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম। যোগদানের প্রথম দিনেই এমন একটি জনবান্ধব মেলার প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—মুকসুদপুরের ভূমি ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না।
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের পক্ষে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও বক্তব্য রাখেন—সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং যুগ্ম সম্পাদক শামসুল আরেফিন মুক্তাসহ অন্যান্য সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকরা এই ডিজিটাল মেলার বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগের সফলতা কামনা করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন