অনুষ্ঠানে উপস্থিত মহিলা কর্মীদের উদ্দেশ্যে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সানচিয়া বিনতে আলী। তিনি বলেন, নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নকে শক্তিশালী করা আমাদের জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নারী কর্মকর্তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ব্যাংকিং খাতে তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম এবং মো. খালেদুজ্জামানসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের বিপুল সংখ্যক নারী কর্মকর্তা ও কর্মচারী এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে নারী দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন