মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

বিচ্ছেদ শুধু দূরত্ব বাড়ায়, ভালোবাসা নয়

তোমারে হারানোর সাধ্য কার

তোমারে হারানোর সাধ্য কার
ছবি : দৈনিক নতুন আলো

অনেক দিন পর হঠাৎ তোমার কথা মনে পড়ল।

না, আসলে মনে পড়ল বললে ভুল হবে। তোমাকে তো ভুলেই যাইনি কোনোদিন। কিছু মানুষ থাকে, যাদের মনে করার প্রয়োজন হয় না! তারা সবসময় মনের ভেতরই থাকে। তুমি ছিল তেমনই একজন।

এক সন্ধ্যায় মাঠের ধারে বসে ছিলাম। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, বাতাসে কেমন এক বিষণ্ণতার গন্ধ। এমন সময় মনে হলো, যদি তুমি আজ পাশে থাকতে!

মনে মনে তোমার সঙ্গে কথা বলতে শুরু করলাম।

তুমি তো অনেক আগেই আমায় ভুলে গেছো। হয়তো এখন অন্য কোনো জীবনের গল্পে ব্যস্ত। আমার কথা তোমার মনে পড়ে কি না, তাও জানি না।

কথাগুলো ভাবতেই বুকের ভেতর হালকা একটা ব্যথা টের পেলাম।

কিন্তু পরক্ষণেই নিজেকে প্রশ্ন করলাম—

তুমি আমাকে ভুলে গেছে বলেই কি আমি তোমাকে হারিয়ে ফেলেছি?

না।

কারণ হারিয়ে ফেলা মানে তো অস্তিত্ব মুছে যাওয়া। আর তুমি তো আজও আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটাতে বসে আছে।

যে ঘরে কেউ প্রবেশ করতে পারে না, যে ঘরে শুধু আমি আর আমার স্মৃতিগুলো থাকি—সেই ঘরেই তোমার বসবাস।

রাত গভীর হলে এখনও কখনও কখনও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি।

স্বপ্নে দেখি, তুমি পাশে বসে আছো। আগের মতো করেই গল্প করছি আমরা। মাঝে মাঝে অভিমান করছো। আবার কোনো অজানা কষ্টে চোখ ভিজে উঠলে আমি তোমার চোখের জল মুছে দিচ্ছি।

স্বপ্নের সেই পৃথিবীতে বিচ্ছেদ বলে কিছু নেই।

সেখানে আমরা এখনও একসঙ্গে।

হঠাৎ বাতাসের ঝাপটা এসে আমাকে বাস্তবে ফিরিয়ে আনে।

চারপাশে কেউ নেই। শুধু বিশাল আকাশ আর দীর্ঘ নীরবতা।

তখন বুকের ভেতরটা কেমন করে উঠল।

বিরহের আগুন বোধহয় এমনই হয়। বাইরে থেকে কেউ দেখে না, অথচ ভেতরে ভেতরে সবকিছু পুড়িয়ে দেয়।

তবুও আমি বেঁচে আছি।

মানুষ আশ্চর্য রকমের বাঁচতে জানে।

যেমন খরার দিনে শুকিয়ে যাওয়া গাছ বৃষ্টির আশায় দাঁড়িয়ে থাকে, তেমনি আমিও কিছু স্মৃতির ভরসায় বেঁচে আছি।

দূর থেকে কেউ দেখলে হয়তো বলবে, আমি খুব ভালো আছি।

আমি হাসি, কথা বলি, কাজ করি।

কিন্তু তারা জানে না, আমার হাসির আড়ালে একটা মানুষ আজও বাস করে, যাকে আমি কোনোদিন বিদায় দিতে পারিনি।

সেদিন সোনালি ধানের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম।

খুব ইচ্ছে করছিল জোরে চিৎকার করে বলি—

শোনো, তুমি যদি আমাকে ভুলেও গিয়ে থাকো, তবুও আমি তোমাকে হারাইনি।

কারণ মানুষকে পাওয়া আর হৃদয়ে রাখার মধ্যে অনেক পার্থক্য আছে।

আমি তোমাকে পাইনি, কিন্তু আমার হৃদয়জুড়ে তোমাকে রেখেছি।

তাই তুমি দূরে থাকলেও, আমার কাছে তুমি এখনও আছো।

খুব কাছেই আছো।

আর সেই মুহূর্তে মনে হলো, কিছু ভালোবাসা হয়তো মিলনের জন্য নয়।

কিছু ভালোবাসা শুধু হৃদয়ের ঘরে চিরদিন বেঁচে থাকার জন্যই জন্ম নেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তোমারে হারানোর সাধ্য কার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো