গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় তিনি মুকসুদপুর সদর বাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং আধুনিক কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে যত্রতত্র পশু জবাই বন্ধ হবে। এর ফলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
বাজার পরিদর্শনকালে ইউএনও মাহমুদ আশিক কবির বাজারের বিভিন্ন বিদ্যমান সমস্যা পর্যবেক্ষণ করেন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত ফুটপাত খালি করার জন্য কঠোর নির্দেশ দেন তিনি।
বাজার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। ছবি: দৈনিক নতুন আলো
ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত প্রয়োজন। বাজারের শৃঙ্খলা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল ব্যবসায়ীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করতে হবে।
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সদানন্দ রায়, সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সহ-সভাপতি মোঃ মুন্নু মুন্সী ও দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু শরীফ, সহ-সভাপতি রুস্তম মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান পান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের মতে, স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে মুকসুদপুর সদর বাজারের পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হয়ে উঠবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন