ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ভোজনরসিকদের জন্য স্বাদ ও স্বস্তির এক অনন্য মেলবন্ধন নিয়ে এলো নতুন রেস্টুরেন্ট-ফুড হেভেন। গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার প্রাণকেন্দ্র টেংরাখোলা বাজার চৌরঙ্গীতে আজ ৩ জুন (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই আধুনিক ও নান্দনিক ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্টটি।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই রেস্টুরেন্টটিতে রাখা হয়েছে যুগোপযোগী ও নান্দনিক সব ফিচার। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পাঠপ্রেমীদের জন্য তৈরি বিশেষ লাইব্রেরি কর্নার। এখানে ভোজনরসিকরা তাঁদের পছন্দের খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করার ফাঁকে বিশ্ববরেণ্য কবি-সাহিত্যিকদের বই পড়ার সুযোগ পাবেন। স্বাদ ও সাহিত্যের এমন চমৎকার মেলবন্ধন মুকসুদপুরে এবারই প্রথম।
পরিবার-পরিজন এবং বন্ধুদের নিয়ে সুন্দর সময় কাটানোর সব আয়োজন রয়েছে এখানে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে একটি চমৎকার কিডস জোন। ফলে অভিভাবকেরা নিশ্চিন্তে আড্ডা ও অতুলনীয় স্বাদের খাবার উপভোগ করতে পারবেন, আর শিশুরা মেতে থাকবে তাদের নিজস্ব বিনোদনে।
কিডস জোন। ছবি : দৈনিক নতুন আলো
আধুনিক লাইটিং ও মনোরম ইন্টেরিয়র ডিজাইনে সাজানো এই রেস্তোরাঁটিতে প্রথম দিন থেকেই ভোজনরসিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে আমাদের জানান ,স্বাদে-গন্ধে অতুলনীয় খাবার পরিবেশনের পাশাপাশি কাস্টমারদের সর্বোচ্চ আরামদায়ক সেবা ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশ নিশ্চিত করাই ফুড হেভেন-এর মূল লক্ষ্য। 
ছবি : দৈনিক নতুন আলো
ঠিকানা :
টেংরাখোলা বাজার চৌরঙ্গী, মুকসুদপুর, গোপালগঞ্জ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন