মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

ঈদুল ফিতর

ঈদযাত্রায় স্বস্তি: পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক।

ছবি : সংগৃহীত

এক সময় মাওয়া ফেরিঘাটে ঈদের আগে যে হাহাকার আর মাইলের পর মাইল যানজট ছিল, পদ্মা সেতুর কল্যাণে তা আজ স্মৃতি। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও (বুধবার) দেখা গেছে এক ভিন্ন চিত্র। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সেতুর টোল প্লাজা—কোথাও নেই সেই পরিচিত যানজট কিংবা যাত্রীদের দীর্ঘ অপেক্ষা।

সকাল থেকেই লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজায় যানবাহনের চাপ ছিল স্বাভাবিক। বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেন চালু থাকায় টোল দিতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। চালক ও যাত্রীদের চোখে-মুখে এখন আর ক্লান্তির ছাপ নেই, বরং প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দই প্রধান হয়ে উঠেছে।

বরিশালগামী যাত্রী মো. রাসেল হাওলাদার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগে এই সময়ে মাওয়া আসতেই জান বের হয়ে যেত। আজ ঢাকা থেকে রওনা দিয়ে সরাসরি সেতুতে উঠে গেলাম। কোনো জ্যাম নেই, ভাবতেই অবাক লাগছে! তবে সেতুর উত্তর থানার সামনে গাড়ির কিছুটা সংকটের কারণে কিছু যাত্রীকে ট্রাক বা পিকআপে চড়েও ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আক্তার হোসেন জানিয়েছেন, পুরো এক্সপ্রেসওয়ে এবং সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না।

শান্তিপূর্ণ এই যাত্রা শেষ পর্যন্ত বজায় থাকলে এবারের ঈদযাত্রা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি: পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক।

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

এক সময় মাওয়া ফেরিঘাটে ঈদের আগে যে হাহাকার আর মাইলের পর মাইল যানজট ছিল, পদ্মা সেতুর কল্যাণে তা আজ স্মৃতি। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও (বুধবার) দেখা গেছে এক ভিন্ন চিত্র। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সেতুর টোল প্লাজা—কোথাও নেই সেই পরিচিত যানজট কিংবা যাত্রীদের দীর্ঘ অপেক্ষা।

সকাল থেকেই লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজায় যানবাহনের চাপ ছিল স্বাভাবিক। বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা লেন চালু থাকায় টোল দিতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। চালক ও যাত্রীদের চোখে-মুখে এখন আর ক্লান্তির ছাপ নেই, বরং প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দই প্রধান হয়ে উঠেছে।

বরিশালগামী যাত্রী মো. রাসেল হাওলাদার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগে এই সময়ে মাওয়া আসতেই জান বের হয়ে যেত। আজ ঢাকা থেকে রওনা দিয়ে সরাসরি সেতুতে উঠে গেলাম। কোনো জ্যাম নেই, ভাবতেই অবাক লাগছে! তবে সেতুর উত্তর থানার সামনে গাড়ির কিছুটা সংকটের কারণে কিছু যাত্রীকে ট্রাক বা পিকআপে চড়েও ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আক্তার হোসেন জানিয়েছেন, পুরো এক্সপ্রেসওয়ে এবং সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না।

শান্তিপূর্ণ এই যাত্রা শেষ পর্যন্ত বজায় থাকলে এবারের ঈদযাত্রা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো