ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের উদ্যোগে জেলা পর্যায়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট আরিফ উজ জামান। ছবি: সংগৃহীত।
সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন উপজেলার মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইমামদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধের প্রসার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। ছবি: সংগৃহীত।
সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজকে কুসংস্কার, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইমামরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ইমামদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেলে তারা সমাজে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বা সনদ বিতরণ করা হয়। একই সাথে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ । ছবি: সংগৃহীত।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন